মেহেরপুর নিউজ,২৮ জুলাই: মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজারে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম নজু (৫৫) নামের এক কৃষক গুরতর আহত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অাহত নজু দির্ঘদিন ধরে ওই এলাকায় ঘর জামাই হিসেবে বসবাস করে আসছেন। স্থানীয়রা জানান, ঘটনার সময় কৃষক নজু মাঠ থেকে গরুর ঘাস কেটে বাড়ি ফিরছিলন। এসময় বারাদি বাজারের অদুরে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সড়কে ছিঁটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।