বর্তমান পরিপ্রেক্ষিত

বারাদির মশুরীভাজা- কলাইডাঙ্গা সড়ক উদ্বোধন

By মেহেরপুর নিউজ

October 02, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার বারাদি মশুরীভাজা- কলাইডাঙ্গা সড়ক উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালের দিকে নামফলক উম্মোচন করে মুর্শিদাবাদে কলাইডাঙ্গা সড়কের উদ্বোধন করা হয়।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কের নামফলক উম্মোচন করে সড়ক টিরউদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়।মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুল্লাহ, বারাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম মমিন প্রমূখ।