বর্তমান পরিপ্রেক্ষিত

বারাদি আন-নূর একাডেমি হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং এর নবীন বরণ অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

February 27, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার বারাদি আন-নূর একাডেমি হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজন ।

রবিবার দুপুরের দিকে আন-নূর একাডেমি হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং প্রাঙ্গণে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আন-নূর একাডেমি হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বারাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন।

এতে বক্তব্য রাখেন পরিচালক মনিরুজ্জামান, ইউপি সদস্য আবুল কাশেম, রুহুল আমিন প্রমুখ। পরে সেখানে নবীনদের বরণ করা হয়। এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।