মেহেরপুর নিউজ:
পিরোজপুরে আওয়ামী লীগের জনসভা উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার নবগঠিত বারাদি ইউনিয়নের মেম্বার আরমান আলীর নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।
শুক্রবার বিকালে সদর উপজেলার রাজনগর থেকে শোভাযাত্রাটি বের করা হয়। আরমান আলীর নেতৃত্বে শোভাযাত্রাটি সদর উপজেলার বাড়াদী কলায়ডাঙা হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জাদুখালি গিয়ে শেষ হয়।