বর্তমান পরিপ্রেক্ষিত

বারাদি ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

By Meherpur News

March 26, 2025

 মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বারাদি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ওলি মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাসুদ অরুন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বারদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরজুল্লাহ মাস্টার বাবলু, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির প্রমুখ সেখানে বক্তব্য রাখেন। পরে সেখানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।