বর্তমান পরিপ্রেক্ষিত

বারাদি ইউপি জন্ম ও মৃত্যু নিবন্ধন এন্ট্রিতে ১ম স্থান

By মেহেরপুর নিউজ

December 01, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলার বাড়াদী ইউনিয়ন পরিষদে নভেম্বর-২০২৪ মাসে ০ হতে ১ বছরের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন এন্ট্রিতে ১ম স্থান অধিকারির মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।

রবিবার সকালের দিকে বাড়াদী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রথম স্থান অধিকারী গ্রাম পুলিশের মাঝে পুরস্কার প্রদান করা হয়। বাড়াদী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আজিমউদ্দিন উপস্থিত থেকে ১ম স্থান অর্জনকারী গ্রাম পুলিশ মোছা পারুলা খাতুনের হাতে পুরস্কার পুরস্কার তুলে দেন।এসময় ইউপি সদস্য কামরুজ্জামান মুকুল সেখানে উপস্থিত ছিলেন।