বর্তমান পরিপ্রেক্ষিত

বারাদি বাজারে দোকানে চুরি

By মেহেরপুর নিউজ

December 19, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজারের একটি কসমেটিকসের দোকানে চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোরের দল নগদ টাকাসহ একটি ল্যাপটপ নিয়ে গেছে।

শনিবার দিবাগত রাতের কোনো এক সময় বারাদি বাজারের চয়েজ কসমেটিকসের দোকানে চুরির ঘটনা ঘটে। এঘটনার দোকান মালিক কাজী মঈনুদ্দীন মেহেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

মইনুদ্দিনের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় দোকানের পিছনের প্লেন সিটের দরজা কেটে সংঘবদ্ধ চোর ভিতরে প্রবেশ করে ড্রয়ারে থাকা নগদ ১ লক্ষ ১০ হাজাট টাকা এবং ১টি ল্যাপটপ নিয়ে চলে যায়। এর আগেও ওই দোকানে চুরি সংঘটিত হয়েছে বলে মঈন উদ্দিন জানান।