এসআই বাবু, বারাদী প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গাসহ অত্র এলাকার বহুল প্রচারিত পত্রিকা দৈনিক সময়ের সমীকরণ এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী ও ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়।
সোমবার সন্ধ্যা ৭ টায় বারাদি অফিসে প্রতিষ্ঠাবার্ষিকীর এ কাটার আয়োজন করা হয়। স্বল্প পরিসরের এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর রিপোর্টার্স ক্লাব (এমআরসি) এর সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেন, এমআরসি’র যুগ্ম-সম্পাদক ও আমার সংবাদ এর জেলা প্রতিনিধি মিজানুর রহমান, এমআরসি’র অর্থ-সম্পাদক, দৈনিক সময়ের সমীকরণ ও মেহেরপুর নিউজ এর বারাদী প্রতিনিধি এসআই বাবু, বার্তা মেহেরপুর এর বারাদী প্রতিনিধি প্রিন্স আরিফ খান, বিশিষ্ট ব্যবসায়ী মিলন বিশ্বাস, হাবিবুর রহমান ও আজিমুল প্রমুখ।