বর্তমান পরিপ্রেক্ষিত

বারাদীতে বন্ধু ৯৫ এর ইফতার মাহফিল

By মেহেরপুর নিউজ

May 02, 2022

 এসআই বাবু, বারাদী প্রতিনিধিঃ

মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৯৫ ব্যাচের বন্ধুদের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এসএসসি ১৯৯৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে বন্ধু’৯৫ এর বন্ধুদের মধ্যে প্রধান শিক্ষক নুর ইসলাম, সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম, সাংবাদিক এসআই বাবু, ব্রাক অফিসার আবুল হোসেন, বিএডিসি কর্মচারী আনারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, মশিউর রহমান, আহসানুল্লাহ কালু, রাকিবুল ইসলাম আলো, আব্দুর রাকিব, সাংবাদিক কামাল হোসেন, প্রধান শিক্ষক বাবলুর রহমান উপস্থিত ছিলেন।