বর্তমান পরিপ্রেক্ষিত

বারাদীতে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ৭২ তম প্রতিষ্ঠাার্ষিকী পালন

By মেহেরপুর নিউজ

June 23, 2021

 এসআই বাবু, বারাদী প্রতিনিধিঃ

মেহেরপুর সদরের বারাদী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে গৌরব ঐতিহ্যের ধারক বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার দিনের শুরুতে আওয়ামীলীগের অফিস কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং বিনম্র শ্রদ্ধা নিবেদনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সন্ধ্যায় কেক কাটার মধ্য দিয়ে গণ মানুষের পাশে ৭২ বছরের গৌরব ঐতিহ্য ঘেরা দলীয় শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, যুগ্মসাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সাজ্জাদ হোসেন মুলাম , ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান শফি, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ ইউনিয়ন কমিটির সভাপতি আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান খোকন, ইউনিয়ন যুবলীগের সভাপতি এস আই রিংকু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিন, সাইদুর রহমান, শরিফুল ইসলাম, রানা, শফিকুল ইসলাম শফিসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।