বর্তমান পরিপ্রেক্ষিত

বারাদী পুলিশ ক্যাম্প পরিদর্শন করলেন মেহেরপুরের পুলিশ সুপার

By Meherpur News

March 07, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় মেহেরপুর সদর উপজেলার বারাদী পুলিশ ক্যাম্পের বার্ষিক পরিদর্শন করেছেন।

শনিবার দুপুরে তিনি বারাদী পুলিশ ক্যাম্পে পৌঁছালে পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় সালাম গ্রহণ করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার ক্যাম্পে কর্মরত সকল অফিসার ও ফোর্সদের আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে আরও তৎপর থাকার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়া তিনি ক্যাম্পের আভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এবং সেগুলো তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেন।