বর্তমান পরিপ্রেক্ষিত

বারাদী বিট পুলিশের নারী নির্যাতন, ধর্ষণ ইভটিজিং প্রতিরোধে আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

October 17, 2020

মেহেরপুর নিউজ:

নারী নির্যাতন, ধর্ষণ ইভটিজিং প্রতিরোধে বিট পুলিশ বারাদী ক্যাম্পের উদ্যোগে মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, স্হানীয় জন প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার দুপুরের দিকে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বারাদি আইসি ক্যাম্পের ইনচার্জ এস আই আব্বাস আলী, প্রধান শিক্ষক জাব্বারুল ইসলাম প্রমুখ।