বর্তমান পরিপ্রেক্ষিত

বালিয়াঘাট সঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককের বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

June 29, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গাংনী উপজেলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহাবুদ্দিন চাকরি থেকে অবসর গ্রহণ করাই তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার দুপুরের দিকে গাংনী উপজেলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কাওসার আলী সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি সিনিয়র যুগ্ম সম্পাদক জাহিদুজ্জামান গগন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মেহেরপুর জেলা সভাপতি নুরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল্লাহ, সহ-সভাপতি হাফিজুর রহমান। বক্তব্য রাখেন মেহেরপুর জেলা সম্পাদক শফিউল ইসলাম, সদর উপজেলা সহ-সভাপতি ফৌজিয়া আফরোজ তুলি,আখতারুজ্জামান বকুল, নুরুজ্জামান সেলিম, রাকিবুল ইসলাম, জাকিরুল ইসলাম প্রমূখ। পরে বিদায় প্রধান শিক্ষককে সম্মাননা প্রেস প্রদান করা হয়।