মেহেরপুর নিউজ,১০ ডিসেম্বর: মেহেরপুর জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম বলেছেন, আগামী ১ জানুয়ারী থেকে বাল্যবিবাহ কাজে যারা সহযোগীতা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে । এর মধ্যে বাদ পরবে না বাবূর্চি কিংবা বিয়ের অনুষ্ঠানে আগত মেহমানরা।
জেলা প্রশাসক বলেন, স্বাধীনতার সূতিকাগার মেহেরপুরের স্থান হবে ভালো কাজের জন্য র্শীর্ষে। জেলা প্রশাসক বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার আমঝুপি নীলকুঠিতে আমঝুপি ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাল্য বিবাহ নিরোধকল্পে সুধী সমাজ ও অভিভাবক গণের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর মহিলা ক্লাবের সভানেত্রী ও জেলা প্রশাসক পত্মী অ্যাড. লতিফা খানম চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মঈনুল হাসান, সহকারী কমিশনার ভুমি মো: শাহীনুজ্জামান। বক্তব্য রাখেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা, আমঝুপি পাবলিক ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ইউপি সদস্য আখতার হোসেন, স্থাণীয় সমাজকর্মী আবু হানিফ প্রমুখ।