মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ ডিসেম্বর:
“বাল্য বিবাহ প্রতিরোধ করি, সুন্দুর সমাজ গড়ে তুলি” এই শ্লোগানকে সামনে রেখে সোমবার আমঝুপি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউপি কার্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধে সমাবেশ ও আলোচনা সভা শেষে আমঝুপিতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন ডা. রমেন্দ্রনাথ মল্লিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেভ দি চিলড্রেনের আমঝুপি ইউনিয়ন সমন্বয়ক হাসান সিদ্দিকী মিলন, সমাজ সেবক সিরাজুল ইসলাম, সুরাত আলী, ফয়জুল কবির সাবেক ইউপি সদস্য রাশেদুল ইসলাম, ইউপি সদস্য আনিছুর রহমান, রুহুল আমিন, মতিয়ার রহমান ও সংরক্ষিত মহিলা সদস্য সেলিনা খাতুন। সমাবেশে আমঝুপি ইউনিয়নের বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বাল্য বিবাহ প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে একটি র্যালি বের করা হয়।