বর্তমান পরিপ্রেক্ষিত

বাড়াদির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

By মেহেরপুর নিউজ

November 06, 2023

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলার বাড়াদি গ্রামে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেছেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিব হাসান।

সোমবার সন্ধ্যার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিব হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিব হাসান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং আর্থিক সহযোগিতা করেন।বাড়াদি ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সোমবার বিকালের দিকে বাড়াদি গ্রামের মঙ্গলের ছেলে দিনমজুর আনারুল ইসলামের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে আগুন লেগে যায়। আগুনে মুহূর্তের মধ্যেই ঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।