মেহেরপুর নিউজ, ৫ এপ্রিল : মেহেরপুর সদর থানার উদ্যোগে সদর উপজেলার বাড়াদীতে কমিউনিটি পুলিশিং কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে সদর থানার ওসি শাহ দারার সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম। বক্তব্য রাখেন এসআই আব্বাস, তরিকুল ইসলাম প্রমুখ।