মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৫ নভেম্বর:
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন বলেছেন, একজন দুস্থ মানুষের দুরাবস্থা দেখে সম্পত্তি দান করা হয়েছিলো। সেই দুস্থ মানুষটি এখন কোটি কোটি টাকার সম্পদের মালিক। আজকের সরকারি প্রয়োজনে আইনের মাধ্যমে বাড়ি নেয়া হয়েছে। অথচ সেই বাড়ির জন্য দেশে হরতাল ডেকে জন দুর্ভোগ বাড়ানো হচ্ছে।
সোমবার মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন মেহেরপুর সদর উপজেলার উজুলপুর গ্রামে উজুলপুর-কুলবাড়িয়া সড়ক নির্মাণ কাজের ফলক উন্মোচন শেষে এক সমাবেশে প্রধান অতিখির বক্তব্যে এসব কথা বলেন।
হয়। গ্রাম আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ মো. আসকার আলী, আলহাজ মো. আব্দুল মান্নান মাস্টার, জাতীয় ক্রিকেট দলের সদস্য ইমরুল কায়েস সাগর, এলজিইডি’র উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান ও ফজলুল হক সিদ্দিকী। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রধান শিক্ষক ইদ্রিস আলী, আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান, ইমদাদুল হক, আহসান আলী, জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহম্মেদ রূপক, ছাত্রলীগ নেতা রতন প্রমুখ।
সংসদ সদস্য আরও বলেন,, একটা মানুষের কতো সম্পত্তি দরকার? কতো টাকা দরকার? সংসদ সদস্য জয়নাল আবেদীন মেহেরপুর এলজিইডি’র ১৭ লাখ ৩৩ হাজার টাকা ব্যয়ে প্রায় ৬শ মিটার সড়কটি নির্মাণ কাজ শুরু করা এর আগে প্রধান অতিথি নাম ফলক উন্মোচন করে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন ও মোনাজাত করেন।