বর্তমান পরিপ্রেক্ষিত

বিএটিবি‘র করোনো আক্রান্ত রোগীদের সুচিকিৎসায় সুরক্ষা সামগ্রী প্রদান

By মেহেরপুর নিউজ

July 12, 2021

মেহেরপুর নিউজ:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের প্রচেষ্টায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) মেহেরপুরের উদ্যোগে করোনো আক্রান্ত রোগীদের সুচিকিৎসার লক্ষ্যে উন্নত মানের অক্সিজেন কন্সেট্রেটর সহ বিভিন্ন ধরনের সামগ্রী প্রদান করা হয়েছে।

সোমবার সকালের দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে ৫ টি অত্যাধুনিক অক্সিজেন কন্সেট্রেটর, ৩টি অক্সিজেন কন্সেট্রেটর সেট ,৫০ টি ক্যানুলা এবং ৫ টি স্ট্যাপিলাইজার তুলে দেওয়া হয়।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) মেহেরপুরের আঞ্চলিক ব্যবস্থাপক সাজ্জাদ আহমেদ তালুকদার মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ রফিকুল আলমের হাতে অত্যাধুনিক অক্সিজেন কন্সেট্রেটর ৩টি অক্সিজেন কন্সেট্রেটর সেট ,৫০টি ক্যানুলা এবং ৫ টি স্ট্যাবিলাইজার তুলে দেন।

এ সময় সেখানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম,মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ রফিকুল আলম,ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)’র মেহেরপুরের আঞ্চলিক ব্যবস্থাপক সাজ্জাদ আহমেদ তালুকদার, মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সহ সভাপতি রাহিনুজ্জামান পলেন।  অন্যদের মধ্যে মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন, মেহেরপুর ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কেএম বদরুল হাসান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।