বর্তমান পরিপ্রেক্ষিত

বিএনপি`র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 23, 2024

মেহেরপুর নিউজ:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশের সকল নিহতদের মাগফিরাত কামনায় এবং বিএনপি‘র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঝাউবাড়িয়া নওদাপাড়ায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শ্যামপুর ইউনিয়ন বিএনপি নেতা মামলোত হোসেন জোর্দারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মারুফ আহমেদ বিজন। মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মেহেরপুর জেলা মহিলা দলের সভাপতি সায়েদাতুন্নেসা নয়ন।

স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাহিদুল ইসলাম। পরে সেখানে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনায় এবং বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।