মেহেরপুর নিউজ:
১০ দফা দাবি আদায়ে লক্ষে ১৯ মে বিএনপির জন সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপি’র কার্যালয়ে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের সভাপতিত্বে পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র খুলনা বিভাগীয় ও সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু। মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় প্রস্তুতি ও পর্যালোচনা সভা অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।