বর্তমান পরিপ্রেক্ষিত

বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপি‘র র‍্যালী

By মেহেরপুর নিউজ

September 02, 2023

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এ র‍্যালী অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে র‍্যালীটি মেহেরপুর কলেজ মোড় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর কাথুলি সড়কে গিয়ে র‍্যালীটি শেষ করা হয়।র‍্যালীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।