রাজনীতি

বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে—-সাবেক এমপি মাসুদ অরুন

By মেহেরপুর নিউজ

August 23, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ আগস্ট: মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির অন্যতম সদস্য মাসুদ অরুন বলেছেন, বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। সকলে মিলে ষড়যন্তকারীদের চিহ্নিত করতে হবে। মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপির কার্যালয়ে ৩ দিনব্যাপি ঈদোত্তর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার  মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত ঈদোত্তর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের প্রথম দিনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান।  বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক মাস্টার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের নেতা জাহিদুল হক, জেলা স্বেচ্ছা সেবকদলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহম্মদ, জেলা তাঁতিদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জুয়েল প্রমুখ। মাসুদ অরুন বলেন,আমাদের উদ্দেশ্য দেশ বাঁচাও; বেগম খালেদা জিয়াকে বাঁচাও। দেশ ও বেগম জিয়াকে বাঁচাতে পারলে এ দেশের মানুষ সত্যিকারের গণতন্ত্রের স্বাদ পবে।