বর্তমান পরিপ্রেক্ষিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

By মেহেরপুর নিউজ

November 21, 2020

মেহেরপুর নিউজ:

তারেক রহমানের ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলের দিকে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।

মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলীর সঞ্চালনায়, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ। পরে সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে মেহেরপুর জেলা যুবদলের সকল ইউনিটের উপস্থিত ছিলেন।