রাজনীতি

বিএনপি গণতন্ত্রকে বিশ্বাস করে বলেই জনগন আগামীতে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়–মাসুদ অরুন

By মেহেরপুর নিউজ

November 03, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ নভেম্বর: মেহেরপুর-১ আসনের সাবেক এমপি মাসুদ অরুন বলেছেন,বিএনপি গণতন্ত্রকে বিশ্বাস করে বলেই জনগণ আগামীতে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। কিন্তু বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচন চায় না বলেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখতে  ভয় পাচ্ছে। ।

তিনি শুক্রবার মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ঝাউবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে ঝাউবাড়িয়া গ্রাম বিএনপির উদ্যোগে গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শুক্রবার অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গ্রাম বিএনপি নেতা আনারুল ইসলাম। সমাবেশে  বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, বিএনপি নেতা শহিদুল আলম, আব্দুর রহিম, আব্দুল কাদের, হায়দার আলী, নাজিমউদ্দিন প্রমুখ।