মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৯ ফেব্রুয়ারি: বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, ভাইসচেয়ারম্যান প্রার্থী মাহবুবু উল আলম, ও মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী রোমানা আহমেদ নির্বাচনী ফলাফল বর্জন করেছেন।
নির্বাচনে ভোট কেন্দ্র দখল করে পোলিং এজেন্টদের বের করে দেওয়া, ভোট কেন্দ্রে যেতে বাঁধা দেওয়া, ভোটারদের মারধর করা, দলীয় কর্মীর বাড়িঘর ভাঙচুর ও পুলিশ দিয়ে রাতভর অভিযান চালিয়ে ১৯ দলীয় জোটের নেতাকর্মীদের আটক করে মিথ্যা মামলায় চালান দেওয়ার অভিযোগে ভোটের ফলাফল বর্জন করেন নির্বাচনে প্রতিদ্বন্দিতা কারী এ তিন জন প্রার্থী। মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ে বেলা সাড়ে ৩ টা সময় সাংবাদিক সম্মেলন করে ফলাফল বর্জণের ঘোষণা দেন বিএনপি নেতৃতাধীণ ১৯ দলীয় জোট সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন। এসময় ভাইসচেয়ারম্যান প্রার্থী জামায়াত ইসলামীর পৌর আমীর মাহাবুব উল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জেলা মহিলা বিএনপির সভাপতি রোমানা আহমেদ উপস্থিত ছিলেন।
বিএনপি প্রার্থী মারুফ আহম্মেদ বিজন সাংবাদিক সম্মেলনে তার বক্তব্যে বলেন, ভোট গ্রহণের শুরু থেকেই বিভিন্ন এলাকার ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাঁধা দান করে আওয়ামীলীগের লোকজন। এছাড়া হামলা চালিয়ে শতাধিক কর্মী সমর্থককে জখম করেন। এদের মধ্যে ১১ জন হাসপাতালে ভর্তি রয়েছে। বুড়িপোতা, বন্দর, শালিকা, ইসলামপুর, সোনাপুরসহ বিভিন্ন এলাকায় বেশ কিছ’ বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। একই গ্রামে ডাবল ভোট কেন্দ্রে বিএনপি সমর্থক ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাঁধা দিয়েছে। তারা শুধু পুরষ ভোটার নয় নারী ভোটারদেরও মারধর করেছে। বেলা ২ টার পর থেকে ৩২ টি ভোট কেন্দ্রে আমাদের পোলিং এজেন্টদের বের করে দিয়ে ভোট কেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামীলীগের লোকজন। এছাড়া বিকাল ৪ টার দিকে ১৯ দলীয় জোটের সমর্থক পোলিং এজেন্টদের সবকটি ভোট কেন্দ্র থেকে বের করে দিয়ে ব্যালট পেপার সীল মেরে বাকসে ঢুকিয়েছে। পুলিশ প্রশাসন সরকারী দলীয় সমর্থকদের জেতাতে ভোটের ২ দিন আগ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় জোটের নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালিয়ে ২ জন পেলিং এজেন্টসহ ৩১ জন কে আটক করে জেল হাজতেপাঠিয়েছে।