মেহেরপুর নিউজ,০২ সেপ্টেম্বর: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্টের কমান্ডার লে. কর্নেল মোঃ সালাউদ্দিন বুধবার মেহেরপুরের বিভিন্ন স্কুল ও কলেজ পরিদর্শন করেন। দুফুরে রেজিমেন্ট কমান্ডার মোঃ সালাউদ্দিন মেহেরপুর সরকারী কলেজে এসে পৌছালে সরকারী কলেজ বিএনসিসির একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। তিনি সালাম গ্রহন করেন। এসময় সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসার ড. আনোয়ারুল ইসলাম, উপাধ্যক্ষ লেপটেন্টেন রফিকুল ইসলাম, সরকারী মহিলা কলেজের প্রভাষক ও ক্যাপ্টেন আব্দুর রাজ্জাক প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। পরে তিনি মেহেরপুর সরকারী মহিলা কলেজে, সরকারী বালক উচ্চ বিদ্যালয় ও মুজিবনগর ডিগ্রি কলেজ পরিদর্শন করেন।