বর্তমান পরিপ্রেক্ষিত

বিগত সরকারের আমলে পেট্রোল বো-মা মেরে মানুষ হ-ত্যা করত – অ্যাড. ইয়ারুল ইসলাম

By মেহেরপুর নিউজ

September 21, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বলেছেন, বিগত জামায়াত- বিএনপি জোট সরকারের আমলে পেট্রোল বোমা মেরে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করত এবং ৬৪ টি জেলায় সিরিজ হামলা চালিয়েছিল। আর বর্তমান শেখ হাসিনার সরকার সারাদেশে ৬৪ জেলা সহ প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ তৈরি করেছে। অব্যাহত রাখতে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান। ইয়ারুল ইসলাম বলেন, দেশে যখনই নির্বাচন আসে তখনই ওই বিরোধী জোট নির্বাচন বানচাল করার পাঁয়তারা করে।

অ্যাডভোকে ইয়ারুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকায় পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর অর্জিত নব উদ্দিপনার স্মার্ট বাংলাদেশ শীর্ষক পথসভায় প্রধান অতিথির বক্তব্য একথা বলেন। মেহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজ্জাদুল আলম,আওয়ামী লীগ নেতা আব্দুর রেজা,মেহেরপুর পৌরসভার-২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল মামুন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শোভন সরকার, এনামুল হক বাবল, শফিকুল ইসলাম, মুস্তাফিজুর রহমান বাবুল,মিয়ারুল ইসলাম প্রমুখ। পরে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম কলেজ মোড় এলাকায় গনসংযোগ করেন। গণসংযোগ কালে তিনি বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান।