বর্তমান পরিপ্রেক্ষিত

বিচারপতি কে এম হাফিজুল আলমের মুজিবনগর পরিদর্শন

By মেহেরপুর নিউজ

December 19, 2020

মুজিবনগর প্রতিনিধিঃ

বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি কে.এম.হাফিজুল আলম মুজিবনগর পরিদর্শন করেছেন। শনিবার সকাল এগারোটার দিকে তিনি মুজিবনগর পৌছানোর পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুজিবনগর সৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করেন।

শ্রদ্ধা নিবেদন কালে মেহেরপুর জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান,মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মুজিবনগরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।