মেহেরপুর নিউজ:
মেহেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা বিএনপির র্যালী ও পুষ্প মাল্য অর্পণ করা হয়েছে। শনিবার সকালে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মারুফ আহমেদ বিজনের নেতৃত্বে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর কলেজ মোড়স্থ্য কেন্দ্রীয় স্মৃতিসৌধের পুষ্পমাল্য অর্পণ করেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরে সেখানে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনাই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ইলিয়াস হোসেন, আনসারুল হক, মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দপ্তর সম্পাদক আবু সুফিয়ান হাবু সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।