বর্তমান পরিপ্রেক্ষিত

বিজয় দিবস উদযাপন উপলক্ষে শিশু সংগঠন অংকুর এর পুষ্পমাল্য অর্পণ

By মেহেরপুর নিউজ

December 16, 2020

মেহেরপুর নিউজ:

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুর কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে শিশু সংগঠন অংকুর।

বুধবার সকাল সাতটায় শিশু সংগঠন অংকুর এর সভাপতি নাসিম রানা বাঁধনের নেতৃত্বে মেহেরপুর কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তারা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জাবির আল সাবা, যুগ্ম সম্পাদক হিমেল বিশ্বাস, ইমতিয়াজ হোসেন রিওন, সাংগঠনিক সম্পাদক সাকিব আবরার ইনান, অংকুরের সংগঠক শ্রাবণ বিশ্বাস, নিলয়, মাফুজ, তন্ময়, মাইসা, মেঘা প্রমূখ।