মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ অক্টোবর:
সীমান্তে চোরাচালান বন্ধসহ বাংলাদেশ-ভারতের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার লক্ষে বুধবার বিজিবি-বিএসএফ সদস্যদের উদ্যোগে যৌথভাবে সীমান্ত পরিদর্শন করা হয়েছে।
বুধবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্ত ক্যাম্পের কোম্পানি কমান্ডার আমিনুল ইসলাম এবং ভারতের নদীয়া জেলার নন্দনপুর ৯২ বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর ধানোয়াৎ সিং এর নেতৃত্বে সীমান্তের ১৩০ নং মেইন পিলার থেকে ১৩২ নং মেইন পিলারের ১৮/আর পর্যন্ত পরিদর্শন করেন।