মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ অক্টোবর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান,তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান ১৯ অক্টোবর এক সরকারি সফরে মেহেরপুর আসছেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,মন্ত্রী বুধবার সকাল সাড়ে ৮ টায় সড়ক পথে কুষ্টিয়া সার্কিট হাউজ থেকে মেহেরপুরের উদ্দেশ্য রওয়ানা দেবেন। তিনি সকাল ১০ টায় মেহেরপুর সার্কিট হাউজে পৌছবেন এবং আধাঘন্টা বিশ্রামের পর সকাল সাড়ে ১০ টায় মেহেরপুরের জেলা প্রশাসনের উদ্যেগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলার সকল ইউপি চেয়ারম্যান,ইউপি সচিব এবং ইউ আই এসপি উদ্যেক্তাদের ইউপি তথ্য কেন্দ্র সম্পকিত অবহিতকরন সভায় যোগদান করবেন। দুপুরের খাবার শেষে বিকেল ৪ টায় মন্ত্রী মেহেরপুর জেলাত্যাগ করবেন।