খেলাধুলা

বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ

By মেহেরপুর নিউজ

December 12, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১২ ডিসেম্বর: মেহেরপুর লাল সবুজ সামাজিক সংগঠনের উদ্যোগে শুক্রবার মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবস প্রীতি ক্রিকেট খেলার আয়োজন করা হয়। খেলাটি অমিমাংসিতভাবে শেষ হয়। প্রথমে ব্যাট করতে নেমে জুনিয়র একাদশ নির্ধারিত ১৬ ওভারে ৮ উইকেট হারিয়েঢ ১১৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সন্টু ৩৮ ও রিজবি ২৮ রান করে। সিনিয়র একাদশের শাহিন ও জনি ২টি করে উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে সিনিয়র একাদশ নির্ধারিত ১৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে মুন্না ৪১ রান করে। জুনিয়র একাদশের ওয়ালিদ ৪টি ও রিজবি ৩টি উইকেট লাভ করে। রিজবি ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে ক্রীড়া সংগঠক জাহিদ বাবু প্রধান অতিথি হিসেেব উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন। সংগঠনের সভাপতি মঞ্জুরুল ইসলাম টুটুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সম্পাদক বিদ্যুৎ , জনি প্রমুখ।