বর্তমান পরিপ্রেক্ষিত

বিদায়ী পুলিশ সুপার রাফিউল আলমের বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

December 15, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের নবাগত পুলিশ সুপার এস এম নাজমুল হকের আগমন এবং বিদায়ী পুলিশ সুপার রাফিউল আলমের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে মেহেরপুরের নবাগত পুলিশ সুপার এস এম নাজমুল হক মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে এসে দায়িত্ব বুঝে নেন এবং বিদায় পুলিশ সুপার রাফিউল আলমকে গার্ড অব অনার প্রদান করা হয়।

শুক্রবার দুপুরের প্রাক্কালে বিদায়ী পুলিশ সুপার রাফিউল আলম মেহেরপুর ত্যাগ করেন। নবাগত পুলিশ সুপারের যোগদান এবং বিদায়ী পুলিশ সুপার রাফিউল আলমের বিদায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়া, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্ত, মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।