মেহেরপুর নিউজ :
মেহেরপুর টিটিসির ১৭৭ তম ব্যাচের বিদেশগামী কর্মীদের ৩ দিন ব্যাপী প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন ও নিরাপদ অভিবাসন, দক্ষতা উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক সভা এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরের দিকে টিটিসি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টিটিসির অধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম। পরে পুলিশ সুপার রাফিউল আলম সনদপত্র বিতরণ করেন এবং টিটিসির কার্যক্রম পরিদর্শন করেন।