বর্তমান পরিপ্রেক্ষিত

বিনা প্রয়োজনে কেউ ঘরের বাইরে বের হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা

By মেহেরপুর নিউজ

July 24, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম বলেছেন, সরকারি নির্দেশনা মেনে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মেহেরপুরের পুলিশ কাজ করে চলেছে। অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম আরও বলেন বিনা প্রয়োজনে কেউ ঘরের বাইরে বের হলে প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম শনিবার সকালের দিকে মেহেরপুর কলেজ মোড় এলাকায় করোনাভাইরাস প্রতিরোধে তৃতীয় মেয়াদের লকডাউনের দ্বিতীয় দিনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা পুলিশের অভিযান চলাকালে একথা বলেন । এ সময় অতিরিক্ত পুলিশ সুপার অযাথা মানুষকে বাইরে না আসার আহ্বান জানান।

এ সময় সদর থানার ওসি শাহ দারা খান, ডিবির ওসি জুলফিকার আলী, ট্রাফিক ইনস্পেক্টর বুলবুল আহমেদ সহ পুলিশ, ডিবি, ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।