বর্তমান পরিপ্রেক্ষিত

বিন সাইদ আল সাইদের ইন্তেকালে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ০১ দিনের শােক পালন

By মেহেরপুর নিউজ

January 12, 2020

মেহেরপুর নিউজ ডেক্স:

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ওমানের সুলতান কাবুস। বিন সাইদ আল সাইদের ইন্তেকালে আগামী ১৩ জানুয়ারী ২০২০ সােমবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ০১ দিনের শােক পালন করা হবে।

এ উপলক্ষে আগামীকাল আগামী ১৩ জানুয়ারী ২০২০ সােমবার বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের রুহের মাগফেরাতের জন্য আগামীকাল ১৩ জানুয়ারী ২০২০ সােমবার বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়ােজন করা হবে।