বর্তমান পরিপ্রেক্ষিত

বিভিন্ন শোরুমে কিস্তিতে ফ্রিজ কিনে প্রতারণার অভিযোগে মহিলা আ-ট-ক

By মেহেরপুর নিউজ

September 21, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর যমুনা, ওয়ালটন এবং মিনিস্টার কোম্পানির মেহেরপুর করার অভিযোগে জমিনা খাতুন নামের মহিলাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকা থেকে জমিনা খাতুনকে আটক করা হয়। জমিনা খাতুন মেহেরপুর সদর উপজেলার গুচ্ছগ্রামের ইয়াসিন আলীর স্ত্রী।

জানা গেছে জমিনা খাতুন ও তার স্বামী ইয়াসিন আলী বেশ কিছুদিন পূর্বে যমুনা, ওয়ালটন এবং মিনিস্টার কোম্পানি থেকে ভিন্ন ভিন্ন সময়ে কিস্তিতে ৩টি ফ্রিজ ক্রয় করেন। যার বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা। এদিকে তিনটি ফ্রিজ ক্রয় করার পর কিস্তির টাকা পরিশোধ না করে ফ্রিজগুলো অন্যত্র বিক্রি করে। দীর্ঘদিন ধরে ফ্রিজ কোম্পানির প্রতিনিধিরা তাদের বাড়ি গিয়ে টাকা আদায় করতে ব্যর্থ হন। বৃহস্পতিবার দুপুরে জমিলা খাতুনকে শহরের হোটেল বাজার এলাকায় দেখতে পেয়ে তাকে আটক করে মেহেরপুর সদর থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।