বর্তমান পরিপ্রেক্ষিত

বিয়েতে ব্যর্থ হওয়ায় ধর্ষণের মামলা দেওয়ার অভিযোগ

By মেহেরপুর নিউজ

August 06, 2021

মেহেরপুর নিউজ:

বিয়ে দিতে ব্যর্থ হওয়ায় ধর্ষণের মামলা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে।

জানা গেছে কুলবাড়িয়া গ্রামের মিলন হোসেনের মেয়ে মদিনা খাতুন এর সাথে একই গ্রামের সেন্টু মিয়ার ছেলের শোভনুজ্জামান অনিকের সাথে বিয়ে দেওয়ার জন্য বিভিন্ন সময় চেষ্টা চালিয়ে আসছিলেন, কিন্তু শোভনু জ্জামান অনিক তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় সোনা মিয়ার ছেলে শাহিন ঘটককে মেয়ের পিতা হাত করে, পরে কৌশলে মেয়েকে দেখানোর নাম করে মেয়ের এক দুলাভাই এর বাড়ি সদর উপজেলার শোলমারী গ্রামে নিয়ে যায়।

অনিক সেখানে যাওয়ার পরপরই সেখানে তাকে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। এসময় অনিক তাকে বিয়ে করতে অপারগতা প্রকাশ করে।এক পর্যায়ে গ্রামের মেম্বার সহ স্থানীয় জনপ্রতিনিধিরা সেখানে পৌঁছে বিষয়টি সুরাহা করে দেন। এদিকে বিয়ে দিতে ব্যর্থ হওয়ায় গত ২৭ জুলাই মেহেরপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।বিষয়টি নিয়ে মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া এবং শোলমারী গ্রামে খোঁজ খবর নিয়ে জানা গেছে বিয়ে দিতে ব্যর্থ হওয়ার বিষটি। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানিয়েছে এই মেয়ের সাথে অনেকের সম্পর্ক আছে। মুলঃত অনিকের সাথে বিয়ে না করতে পারায় সে প্রতিশোধমুলক্এই ধর্ষন মামলা করেছে। এব্যাপারে অনিকের বাবা শরিফুল ইসলাম সেন্টু মিয়া জানান, সামাজিকভাবে হেয় করার জন্য একটি মহল তার সন্তানকে জড়িয়ে এই মেয়েকে দিয়ে ধর্ষন মামলা করিয়েছে।