মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ জানুয়ারি: মেহেরপুরের বিশিষ্ট শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মরহুম মীর আমিরুল ইসলামের কুলখানী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে শহরের বড়বাজার এলাকায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, পৌর কাউন্সিলর আল মামুন, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ, আব্দুল মজিদ, শেখ বাবু, হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।