বর্তমান পরিপ্রেক্ষিত

বিশ্বকবি‘র জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

May 08, 2023

মেহেরপুর নিউজ:

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান । ১২৬৮ বঙ্গাব্দের এই দিনে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘর আলো করে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ। তিনি ১৯১৩ সালে তাঁর গীতাঞ্জলী কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন।

সোমবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনাতনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলেচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন অতি: জেলাপ্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস।” সমাজ সংস্কার ও রবীন্দ্রনাথ” বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক খেজমত মালিথা।বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক,জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নুরুল আহমেদ প্রমূখ। অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।