মেহেরপুর নিউজ:
বিশ্বকবি রবি ঠাকুরের ৮১ তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীল চক্রবর্তীর উদ্যোগে তার বাড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুশীল চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রবীন্দ্রনাথ, রমা ব্যানার্জি, আরাত্রিকা চক্রবর্তী,বাপ্পি পাল প্রমুখ। পরে সেখানে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।