মেহেরপুর নিউজ, ২ এপ্রিল : মেহেরপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উদোগে ১২ তম বিশ্ব অটিজম সচেতনা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌফিকুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন অলোক কুমার দাস, সহকারী পুলিশ সুপার লিয়াকত হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলশি কুমার প্রমুখ।
এর আগে বিশ্ব অটিজম সচেতনা দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌফিকুর রহমানের নেতৃত্বে র্যালীটি জেলা প্রশাসকের কার্যলয় চত্তর থেকে শুরু করে বাদ্দের তালে তালে প্রধান সড়ক হয়ে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।
র্যালীতে অন্যদের জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, ভারপ্রাপ্ত সিভিল সার্জন অলোক কুমার দাস, সহকারী পুলিশ সুপার লিয়াকত হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলশি কুমার সহ বিভিন্ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।