বর্তমান পরিপ্রেক্ষিত

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

October 16, 2021

মেহেরপুর নিউজ :

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপনকুমার খান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কামরুজ্জামান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, কৃষিবিদ শামসুল হক, আনোয়ারুজ্জামান, নুরুন্নবী সিদ্দিকী প্রমুখ।