মেহেরপুর নিউজ:
বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ উপলক্ষে মেহেরপুর জেলা প্রাণিসম্পদ দপ্তর এর উদ্যোগ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন। এই শ্লোগানে মঙ্গলবার সকাল দশটায় মেহেরপুর প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর অর্থায়নে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভির রহমান। ভেটেনারি সার্জারি সাকিবুল হাসানের সঞ্চালনায অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদুল ইসলাম প্রমূখ। এর আগে মেহেরপুর প্রাণিসম্পদ অফিস থেকে র্যালী শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন মেহেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর রহমান।
উল্লেখ্য, দুধ বা দুগ্ধজাত পণ্য সব বয়সী মানুষের জন্য স্বাস্থ্যকর খাদ্য হিসেবে স্বীকৃতি হওয়া সত্বেও নিয়মিত দুধ পানে জনসাধারণের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। দুধে মানবদেহের জন্য প্রয়োজনীয় প্রচুর পরিমাণে শোষণ যোগ্য ক্যালসিয়াম এবং আমিশ শর্করা ভিটামিন খনিজ ছবি সহ অন্যান্য পুষ্টির পাদান রয়েছে। দুধ ও দুগ্ধজাত অন্যকে নিরাপদ গোষ্ঠীর মূল উৎস হিসেবে জনপ্রিয় করা বিশ্বযুদ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ ২০২১ আয়োজনের লক্ষ্য। দুধের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে চাহিদা পূরণ ও স্বয়ংসম্পূর্ণতা অর্জন গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি এবং দৈনন্দিন খাদ্য তালিকায় দুধকে নিয়মিতকরণের লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তর নিরলস পরিশ্রম করে যাচ্ছে।