গাংনী প্রতিনিধি :
পবিত্র আল কােরআন ও হযরত মোহাম্মদ ( সা:) (আ:) কে কটুক্তি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী বাসস্ট্যান্ডে ও পশ্চিম মালসাদহ গ্রামে পৃথক ভাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় ঈমাম সমিতির গাংনী উপজেলা শাখা ও পশ্চিম মালসাদহ গ্রামবাসি পৃথক ভাবে মানববন্ধনের আয়ােজন করে। গাংনী বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ইসলামী আন্দােলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের, জাতীয় ঈমাম সমিতির গাংনী উপজেলা শাখার সভাপতি ও গাংনী দারুস সালাম জামে মসজিদের ঈমাম রুহুল আমীন,ব্যবসায়ী সালাউদ্দীনসহ অন্যান্য মুসল্লিরা।
এছাড়াও একই সময়ে গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পশ্চিম মালসাদহ গ্রামবাসি মানববন্ধনের আয়ােজন করে।