মেহেরপুর নিউজ:
বিশ্ব বসতি দিবস উপলক্ষে মেহেরপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে মেহেরপুর মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এজিএম সিরাজুম মুনির প্রমূখ।
এদিকে এর আগে বিশ্ব বসতি দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের নেতৃত্বে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পাল, এনডিসি গোলাম রাব্বানী সোহেল,মেহেরপুর টিটিসির অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।