বর্তমান পরিপ্রেক্ষিত

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে মুজিবনগরে আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

March 15, 2022

মেহেরপুর নিউজ :

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালের দিকে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, জেলার স্যানিটারী ইন্সপেক্টর তাজিমুল ইসলাম, সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম প্রমূখ।

এর আগে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকারের নেতৃত্বে একটি র‍্যালী বের করা হয়।