বর্তমান পরিপ্রেক্ষিত

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মেহেরপুর সঃ বালক উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

October 05, 2023

মেহেরপুর নিউজ:

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাক, সিদ্দিকুর রহমান, ইমরান হোসেন, আব্দুস সালাম প্রমূখ আলোচনা সভায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ সেখানে উপস্থিত ছিলেন।